ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষটা রঙিন হলো না ইমরানুরের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬, ২০ আগস্ট ২০২৩
শেষটা রঙিন হলো না ইমরানুরের
ছবি: সংগৃহীত

এবারের বিশ্ব অ্যাথলেটিকস হচ্ছে হাঙ্গেরিতে। সেখানে হিটে ভালো করেছিলেন বাংলাদেশি দ্রুততম মানব ইমরানুর রহমান। তবে শেষটা রঙিন হয়নি তার । তারপরেও গড়েছেন ইতিহাস। বিশ্ব টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ম হয়ে ফিরছেন তিনি।

নিজের হিটে সবাইকে ছড়িয়ে হয়েছিলেন প্রথম। ১০.৫০ সেকেন্ডে ফিনিসিং লাইন ছুয়ে প্রিলিমিনারি রাউন্ড থেকে মূল হিটে সুযোগ ওঠা ১১ জনের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী এই বাংলাদেশি স্প্রিন্টার হন চতুর্থ।

নিজের ক্যারিয়ার সেরা টাইম করতে না পারলেও আশা জেগেছিল হিট পার করে ইমরানুর জায়গা করে নিবেন সেমিফাইনালে। তবে সে আশা পূরণ হয়নি তার। প্রিলিমিনারি রাউন্ডের চেয়ে কম সময়ে দৌড় শেষ করেও নিজের হিটে ছিলেন সপ্তম স্থানে।

Advertisement

উল্লেখ্য, গতবারও এই আসরের হিট থেকে বিদায় নিতে হিয়েছিল দেশের দ্রুততম মানবকে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!