ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গাঁজা সেবন করে নিষিদ্ধ, এরপরই বিশ্বের দ্রুততম মানবী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ২২ আগস্ট ২০২৩
গাঁজা সেবন করে নিষিদ্ধ, এরপরই বিশ্বের দ্রুততম মানবী
ছবি: সংগৃহীত

নাম তার শা’কারি রিচার্ডসন। বর্তমান বিশ্বের নতুন দ্রুততম মানবী। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মাত্র ১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের এই দৌড়বিদ। এতে তিনি পিছনে ফেলেছেন দুই জ্যামাইকান তারকা শেরিকা জ্যাকসন এবং ফ্রেজারকে। 

১০.৭২ সেকেন্ড সময় নিয়ে শেরিকা হয়েছেন দ্বিতীয়। পাঁচবারের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইসের কাছে গিয়েছে ব্রোঞ্জ পদক।  ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে তিনি হয়েছেন তৃতীয়।

এদিকে ২০২০ সালে অলিম্পিকে নিজ দেশে সেরা টাইমিং করে কোয়ালিফাই করেছিলেন রিচার্ডসন। কিন্তু বৈশ্বিক এই আসর শুরুর আগে গাঁজা টেনে শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফলে সে আসর খেলা হয়নি তার। এরপর ধীরে ধীরে নিচের দিকে নামছিল তার পারফর্ম্যান্সের গ্রাফ।

Advertisement

ট্রায়ালে খারাপ করে গত বছর দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন রিচার্ডসন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সেমিফাইনালে গেছেন বলা যায় ভাগ্যের জেরে। আর ফাইনালে উঠে সবাইকে অবাক লাগিয়ে জিতলেন। সেরাও হলেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!