কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ ওভারে বিনা উইকেটে ১৮ রান।
শ্রীলংকার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অন্যদিকে টানা ১৩তম জয়ের ধারা অব্যাহত রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে শ্রীলংকা।
.png)
শনিবার টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন লংকানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে।
ম্যাচের শুরুতেই তাসকিনের গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়ে সে দফায় বেঁচে যান তিনি। এখন পাথুম নিশাঙ্কা ৯ ও ৭ রানে ব্যাটিং করছেন করুণারত্নে।