ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ: ভারত-পাকিস্তান

পাক-ভারত ম্যাচ খেলার আগে দল ছাড়লেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
পাক-ভারত ম্যাচ খেলার আগে দল ছাড়লেন ভারতীয় ক্রিকেটার
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খারাপ আবহাওয়ার কারণে এ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩ টায়। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দল ছেড়ে দেশে ফিরেছেন ভারতের এক ক্রিকেটার। তিনি ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর,  দল ছেড়ে দেশে ফিরে এসেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। চোট থেকে ফেরা লোকেশ রাহুল পাকিস্তান ও নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি। সে কারণে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে এবারের এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন স্যামসন।

ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলার মতো ফিট হওয়ায় সুপার ফোরের ম্যাচগুলো খেলবেন রাহুল। ভারতীয় এই ক্রিকেটার দলে ফেরায় জায়গা ছেড়ে দিতে হয়েছে স্যামসনকে। এমনকি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ ব্যাটিং করা ঈশান কিষাণকেও বিশ্রাম রাখা হবে বলে জানা গেছে।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘স্যামসন দলের সঙ্গে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিল। কেএল রাহুল দলে যোগ দেয়ায় সঞ্জু স্যামসনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!