ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার পাক পেসারের প্রেমে ‘পাগল’ ভারতীয় তরুণী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৩
এবার পাক পেসারের প্রেমে ‘পাগল’ ভারতীয় তরুণী
ছবি: সংগৃহীত

কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দেখতে এসে নাসিম শাহর প্রেমে পাগল হয়েছেন ভারতীয় এক তরুণী। পাকিস্তানি পেসারকে নিয়ে সেই তরুণীর বক্তব্য এরেই মধ্যে ভাইরালও হয়েছে সামাজিকযোগাযোগ মাধ্যমে।

নাসিমকে শুভকামনা জানিয়ে সেই তরুণী বলেন, ‘পাকিস্তানের নাম অনেক উজ্জ্বল করবে নাসিম শাহ। আমি সত্যিই নাসিম শাহকে অনেক ভালোবাসি। সৃষ্টিকর্তা অনেক সময় নিয়ে তাকে বানিয়েছেন।’ 

রিজার্ভ ডেতে, এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেন অসংখ্য দর্শক। এ ম্যাচে ঘটে অনেক মজার ঘটনাও। 

Advertisement

কলম্বোর প্রেমাদাসায় গত পরশু হয়েছে এবারের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। রিজার্ভ ডেতে গড়ানো খেলা হয়েছে গতকাল সোমবার। এদিন ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন নাসিম। ভারতের ইনিংসের ৪৯তম ওভারের সময় মাঠ ছাড়েন তিনি। এমনকি পাকিস্তানি পেসার নামতে পারেননি ব্যাটিংয়েও। 

তার সুস্থতা কামনা করে ভারতীয় তরুণী বলেন, ‘২০ বছর বয়সি নাসিম চোটে পড়েছে। শিগগিরই সে সুস্থ হয়ে উঠুক।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!