ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিউক্যাসলে আরো এক বছর থাকবেন উইলসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩
নিউক্যাসলে আরো এক বছর থাকবেন উইলসন
ছবি: সংগৃহীত

নিউক্যাসলের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন কালাম উইলসন। যার কারণে ২০২৫ সাল পর্যন্ত ম্যাগপাইদের সঙ্গেই থাকছেন তিনি।

২০২০ সালে এএফসি বোর্নমাউথ থেকে নিউক্যাসলে যোগ দিয়েছিলেন তিনি। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগের ৭৯টি ম্যাচে খেলে গোল করেছেন ৪০টি। যার করণে বর্তমানে তিন বছরের মধ্যে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে তিনি। গেল মৌসুমের পারফরমেন্সের কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছে ক্লাবটি।

বর্তমানে নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছেন উইলসন। লেস ফার্ডিনান্ডের চেয়ে এক গোল এবং দ্বিতীয় স্থানধারী অ্যালান শিয়ারারের চেয়ে আট গোলের পিছিয়ে তিনি। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ২০৫টি ম্যাচ খেলে ৮১টি গোলের পাশাপাশি ২২ গোলে সহযোগিতাও করেছেন উইলসন।

Advertisement

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটকে উইলসন বলেন,‘এখানে (নিউক্যাসলে) মেয়াদ বাড়াতে পেরে আমি খুবই খুশি। এটি দারুণ ও  চমৎকার ফুটবল ক্লাব। দরজায় পা রেখেই দারুন এক অভ্যর্থনা পেয়েছি।  ক্লাবটির বর্তমান গতিপথও দুর্দান্ত। সুতরাং ভবিষ্যৎকেও এই ক্লাবে যুক্ত রাখতে পারাটা দারুন ব্যাপার।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!