ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে যা বললেন লিভিংস্টোন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ৯ অক্টোবর ২০২৩
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে যা বললেন লিভিংস্টোন
লিয়াম লিভিংস্টোন

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে ইংলিশরা।

দ্বিতীয় ম্যাচের পরাজয় তাদেরকে অনেকটাই পিছিয়ে দেবে বলে মনে করেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। এই অল রাউন্ডার অবশ্য স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে খেলতে তারা পুরোপুরি প্রস্তুত। ম্যাচটি নিয়ে দলের সব খেলোয়াড়ই উত্তেজনায় ভুগছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪৫৭ মিটার উচ্চতায় অবস্থিত এ স্টেডিয়ামটি ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। যে কারণে এখানকার আবহাওয়াও অন্য যেকোনো ভেন্যুর তুলনায় একেবারেই ভিন্ন।

Advertisement

একইসঙ্গে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের কারণে এরই মধ্যে স্টেডিয়ামটি পুরো বিশ্বের নজড় কাড়তে সক্ষম হয়েছে। খেলোয়াড়রাও এখানে খেলতে এলে ভিন্ন এক অনুভূতি নিয়ে মাঠে নামেন।

মে মাসে ভারতীয় প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে এই মাঠে খেলতে এসে ৪৮ বলে ৯৪ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন লিভিংস্টোন। একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে তিনি যেন মাঠের চারদিকের পাহাড়গুলোকে স্পর্শ করতে চেয়েছিলেন।

লিভিংস্টোনের বিশ্বাস, এখানকার পিচ কিছুটা ইংল্যান্ডের মতো এবং এখানে খেলতে আসলে মনে হয় নিজ দেশেই তিনি খেলছেন। এ কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য ধর্মশালা অন্য যেকোনো মাঠের চেয়ে বেশি প্রিয়।

তিনি বলেন, ‘এটা সত্যিই অসাধারণ একটি মাঠ। এখানে ব্যাট করতে নামাটাও ভিন্ন। কারণ এখানকার উচ্চতার কারণে বল দারুণভাবে উড়ে যায়। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে এখানে অনেক রান করা সম্ভব।’

লিভিংস্টোন আরো জানিয়েছেন, প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের বিপক্ষে তাদের পরিকল্পনা থাকবে আগ্রাসী ক্রিকেট খেলা। এখানে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। একটি ম্যাচে হার মানেই টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া নয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!