[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
এক ওভারে বাংলাদেশের দুই ক্যাচ ড্রপ (ভিডিও)
ছবি: সংগৃহীত
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে সব উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৩০ রান।
এর আগে ১৬তম ওভার চলছে তখন। মোস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলটিতে ড্রাইভ করেছিলেন স্কট অ্যাডওয়ার্ডস। গালিতে ক্যাচ উঠলে তা ফেলে দেন লিটন দাস।
ওই ওভারের এক বল পর আবারও ক্যাচ দেন অ্যাডওয়ার্ডস। এবার সহজ ক্যাচ ফেলে দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মুশফিকের হাতের কব্জির দিকে লেগে বলটি পড়ে যায় মাটিতে। শূন্য রানেই দুইবার জীবন পেয়ে যান ডাচ অধিনায়ক।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!