ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ৩০ অক্টোবর ২০২৩
এমবাপের জোড়া গোলে পিএসজির জয়
ছবি: সংগৃহীত

লিগ ওয়ানে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ব্রেস্তোয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই পিএসজি। বরাবরের মতোই দলের হয়ে গোল উৎসবে মাতছেন কিলিয়ান এমবাপে।

ব্রেস্তোয়ার মাঠে প্রথমার্ধের ১৬তম মিনিটেই দলকে এগিয়ে নেন ওয়ারেন জাইরে-এমেরি। আধিপত্য দেখিয়েই খেলতে থাকে পিএসজি। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এরপরই চড়াও হয় বিপক্ষ দলের খেলোয়াড়েরা। একের পর এক আক্রমণ চালাতে থাকেন। ৪৩তম মিনিটে দলের হয়ে একটি গোল পরিশোধ করেন স্টিভ মৌনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও আক্রমণাত্মক খেলা প্রদর্শন করতে থাকে স্বাগতিকরা। ৫২ মিনিটে দলকে সমতায় ফেরান জেরেমি দুয়ারন। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ বেশ ভালোভাবেই জমে উঠে। দুই গোলকিপারই একাধিকবার দূর্দান্ত কিছু বল আটকে দেন।

Advertisement

কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় বল আবার এমবাপের পায়ের কাছেই ফেরত যায় এবং কোনো ভুল না করে এবার ঠিকই বল জালে প্রবেশ করিয়ে দলকে জয় এনে দেন এমবাপে। এই ম্যাচ শেষে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২য় স্থানে রয়েছে পিএসজি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!