ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

কোহলির ফিফটিতে ভারতের দলীয় শতক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ২ নভেম্বর ২০২৩
কোহলির ফিফটিতে ভারতের দলীয় শতক
বিরাট কোহলি

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে ভারত। এমন ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। তবে সে ধাক্কা সামলে এখন এগোচ্ছে দলটি। যেখানে ফিফটির দেখা পেয়েছেন কোহলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬.১ ওভারে এক উইকেটে ১০২ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভালোই করেছিল তার দল। রোহিত শর্মার প্রথম বলে চার খেলেও পরের বলেই তাকে বোল্ড করেন দিলশান মধুশঙ্কা।

Advertisement

শুরুতেই ধাক্কা খাওয়ার পর অবশ্য আর উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনই একবার করে জীবন পেয়েছেন। যা ঠিকঠাক কাজেও লাগাচ্ছেন তারা।

এরই মধ্যে অর্ধশতক পূরণ করেছেন বিরাট কোহলি। ইনিংসের ১৭তম ওভারে দুশান হেমন্থের বলে দুই রান নিয়ে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার। ৫০ বলে অর্ধশতক পূরণ করেন এ ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!