ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

টানা কমার পর হু হু করে বাড়ল স্বর্ণের দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৬
টানা কমার পর হু হু করে বাড়ল স্বর্ণের দাম
সংগৃহীত ছবি

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন দর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ফলে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দেশের বাজারে এই দামেই ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে স্বর্ণের দামের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে।

এদিকে ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!