ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

কোহলি-গিলের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ২ নভেম্বর ২০২৩
কোহলি-গিলের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত
ফাইল ছবি

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে ভারত। এমন ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। তবে সে ধাক্কা সামলে এখন কোহলি-গিলের ব্যাটে বয়র সংগ্রহের পথে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯.০ ওভারে এক উইকেটে ১৮৫ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুটা ভালোই করেছিল তার দল। রোহিত শর্মার প্রথম বলে চার খেলেও পরের বলেই তাকে বোল্ড করেন দিলশান মধুশঙ্কা।

Advertisement

শুরুতেই ধাক্কা খাওয়ার পর অবশ্য আর উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনই একবার করে জীবন পেয়েছেন। যা ঠিকঠাক কাজেও লাগাচ্ছেন তারা।

এরই মধ্যে অর্ধশতক পূরণ করেছেন বিরাট কোহলি। ইনিংসের ১৭তম ওভারে দুশান হেমন্থের বলে দুই রান নিয়ে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার। ৫০ বলে অর্ধশতক পূরণ করেন এ ব্যাটার।

সতীর্থের একটু পরই ফিফটি স্পর্শ করেন গিল। হেমন্থের বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান এ ওপেনার। তিনি ও কোহলি দুজনই ৮৬ রানে ব্যাট করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!