[ খেলা ]
পিএসজির হোঁচট
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। ইতালিয়ান ক্লাব এসি মিলানের মাঠে গিয়ে ২-১ গোলে হেরেছে ফরাসি ক্লাবটি।
খেলার ৯ মিনিটে মিলান স্ক্রিনিয়ার গোল করেন। তিন মিনিট পরে রাফায়েল লিও’ ওই গোল শোধ করে দেন। ৫০ মিনিটে অলিভার জিরু গোল করে হার উপহার দেয় পিএসজিকে।
মিলানের কাছে হারে পিএসজি পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেছে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জিতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। সৌদি মালিকানায় গিয়ে লিগে দারুণ ফুটবল খেলা নিউক্যাসল চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে। ৪ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিনে আছে মিলান। তারাও শেষ ষোলোয় জায়গায় লড়াইয়ে ভালো মতোই আছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!