[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
নয় বছর পর উইকেট পেলেন কোহলি
ছবি: সংগৃহীত
চলমান ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। যেখানে আগে ব্যাট করতে নেমে ৪১০ রান সংগ্রহ করে ভারত। ফলে নেদারল্যান্ডসের লক্ষ্য দাঁড়ায় ৪১১ রান। এই টার্গেটে ব্যাট করতে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা। এমন সময় দেখে-শুনে খেলতে গিয়ে আউট হয়েছেন ডাচ স্কট এডওয়ার্ডস। তার উইকেট নিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
দলীয় ২৪.৪ ওভারে কোহলির বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে পথে ফিরেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। যাওয়ার আগে তিনি খেলেন ৩০ বলে ১৭ রান। তার উইকেট নিয়েছেন বিরাট কোহলি। নয় বছর পর ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের দেখা পেলেন কোহলি।
এর আগে ২০১৪ সালে সর্বশেষ উইকেট নিয়েছেন কোহলি। নিউজিল্যান্ডের মাটিতে কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককুলামকে আউট করেছিলেন তিনি। এরপর কেটে গেছে ওয়ানডে ক্যারিয়ারে নয় বছর। সর্বশেষ ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ক্যারিয়ারে আবারো উইকেটের দেখা পেলেন কোহলি। এই উইকেট নিয়ে কোহলির ওয়ানডে ক্যারিয়ারে মোট উইকেটের সংখ্যা দাঁড়াল ৫টি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!