ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

সুখবর পেলেন কোহলি ও জাম্পা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ১৩ নভেম্বর ২০২৩
সুখবর পেলেন কোহলি ও জাম্পা
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটের লিগ পর্যায়ের খেলা শেষ। এখন রয়েছে দুই সেমিফাইনাল ও ফাইনালের লড়াই। এর মধ্যে বিশ্বকাপের শেষ চারের রয়েছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া  ও নিউজিল্যান্ড। লিগ পর্যায়ের খেলায় বেশ কিছু চমৎকৃত ম্যাচ উপভোগ করেছে ক্রিকেট প্রেমীরা। সেখানে অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি বোলারও দারুণ ফর্ম করেছেন। যার কারণে সুখবর পেয়েছেন তারা। 

বিশ্বকাপে সর্বোচ্চ রানের লড়াইটা বেশ জমে উঠেছে। বারবার শীর্ষস্থানে থাকা ব্যাটারের নাম পরিবর্তন হয়েছে। লিগ ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। ৯ ইনিংসে তার রান ৫৯৪। ৯ ইনিংসে সাতবারই তিনি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। দুটো সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে বিরাট কোহলির জমজমাট লড়াই চলছে। কোহলি থেকে মাত্র ৩ রান পিছিয়ে ডি কক। কোনো হাফ সেঞ্চুরি নেই তার। করেছেন চারটি সেঞ্চুরি। এ পর্যন্ত বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরিয়ান তিনি।

সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর লড়াইয়ে রাচিন রাভিন্দ্র যে খুব একটা পিছিয়ে রয়েছেন তা নয়। ৫৬৫ রান করেছেন কিউই ব্যাটার। পাঁচ শতাধিক রান করা চতুর্থ ব্যাটার হচ্ছেন ভারতের রোহিত শর্মা। ৫০৩ রান করেছেন ভারত অধিনায়ক।

সবচেয়ে বেশি উইকেট শিকারের লড়াইয়ে সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। ২২ উইকেট তার। শ্রীলংকার মাদুশাঙ্কা ২১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। ১৮ উইকেট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার কোয়েতজে ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।ল এরপর রয়েছেন জাসপ্রিত বুমরাহ (১৭), মোহাম্মদ সামি (১৬), রাভিন্দ্র জাদেজা (১৬), দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন (১৭) ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার (১৬)।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!