বিশ্বমঞ্চে ষষ্ঠ ট্রফির লড়াইয়ে নামবে অজিরা। অন্যদিকে, ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া মেন ইন ব্লুজরা। স্বাভাবিকভাবেই শিরোপার লড়াইয়ে কেউ যে কাউকে ছেড়ে কথা বলবে না, সেটি বলাই বাহুল্য।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ত্রয়োদশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া দলপতি প্যাট কামিন্স।
.png)
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেনে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।