ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টস হারলেই ম্যাচ জেতে ভারত!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ১৯ নভেম্বর ২০২৩
টস হারলেই ম্যাচ জেতে ভারত!
ছবি- সংগৃহীত

টস জিতলেই ম্যাচ হার। আর টস হারলেই শিরোপা উঁচিয়ে ধরে ভারত! বিশ্বকাপ ফাইনালে ভারতের ইতিহাস সেকথাই বলছে। 

এর আগে যে তিনবার ভারত বিশ্বকাপে ফাইনাল খেলেছে। তার মধ্যে দুইবার টস হেরেছিল দলটি। সেই দুবারই বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। একবার টস জিতেছিলেন ভারত অধিনায়ক, সেবার ফাইনালে হারতে হয় তাদের। এখানেই শেষ নয়, সবমিলিয়ে শেষ ৬ বিশ্বকাপে যারা টস হেরেছে তারাই জিতেছে পাঁচবার। 

ভারত প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ১৯৮৩ সালে। সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হারে ভারত। ক্যারীবিয়ান অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ম্যাচের ফলাফল, ভারতের জয়।

Advertisement

এরপর ভারত ফাইনালে ওঠে দীর্ঘ ২০ বছর পর; ২০০৩ সালে। সেবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দুর্ভাগ্যবশত সেবার এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ১২৫ রানে হারতে হয় টিম ইন্ডিয়াকে।

২০১১ বিশ্বকাপে আবারো ফাইনালে ওঠে ভারত। সেবার ওয়াংখেড়েতে দুই অধিনায়কের ভুল বোঝাবুঝির জন্য টস হয় দুবার। দুইবারই টসে জেতে শ্রীলংকা। ফলাফল ধোনির নেতৃত্ব দ্বিতীয়বার বিশ্বজয় টিম ইন্ডিয়ার।

একযুগ পরে ২০২৩ বিশ্বকাপের ফাইনালেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। এবারও টস হেরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জিতেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এবারও কি তাহলে ১৯৮৩ এবং ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!