[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
ভারতকে বিশ্বসেরা ফুটবল দলের সঙ্গে তুলনা ব্রডের
ছবি- সংগৃহীত
বিশ্বসেরা ফুটবল দল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত নিজেদের ঝুলিতে পাঁচটি বিশ্বকাপ ভরেছে সেলেসাওরা। ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপে সমান ৫টি ট্রফির মালিক অস্ট্রেলিয়া। আজ নিজেদের ষষ্ঠ শিরোপার জন্য ভারতের বিপক্ষে লড়ছে অজিরা। অর্জনে ব্রাজিলের সঙ্গে অস্ট্রেলিয়ার মিল থাকলেও পারফরম্যান্সে ভারতকে ফুটবলের ব্রাজিল মনে করেন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রড।
বিশ্বকাপ ফাইনাল নিয়ে ইংল্যান্ডের সাবেক এই পেসার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের কলামে লিখেছেন, ‘বিশ্বে ভারতই একমাত্র দল যারা ব্যাটিং ও বোলিং দুই দিকেই শক্তি দেখাতে পারে। ওদের বিশ্বকাপ জেতার ব্যাপারটা অনেকটা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ জেতার মতো হবে – জাদুকরি!’
ঘরের মাঠে বিশ্বকাপে দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে ভারত। সেমিফাইনালসহ ১০ ম্যাচে টানা ১০ জয়। একমাত্র দল হিসেবে ধরে রেখেছে অপরাজিত থাকার তকমা।
.png)
নিজেদের তৃতীয় শিরোপার জন্য আহমেদাবাদে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। ট্রফির মীমাংসার এই ম্যাচে রোহিত শর্মার দলকে এগিয়ে রাখলেন ব্রড। কারণ ব্যাখ্যায় ব্রড লিখেছেন, ‘নিজেদের কন্ডিশনে ভারত এতটাই শক্তিশালী, আমার মনে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল ১০০ বার আয়োজিত হলে ভারত এর মধ্যে ৯৫ বারই জিতবে। তারা এতটাই ভালো।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভারতীয় ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!