ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের জন্য ৪০ লাখ ডলার (প্রায় ৪৪ কোটি টাকা) প্রাইজমানির পেয়েছে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। রানার্স আপ দলকে ভারতকে দেয়া হয়েছে ২০ লাখ ডলার (প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনালে হারা প্রতি দলের জন্য রয়েছে ৮ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা)। আর গ্রুপ পর্বে খেলা প্রতি দলের জন্য এক লাখ ডলার (এক কোটি ১০ লাখ টাকা।।
অর্থের বিষয়টা এখানে শেষ নয়। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য প্রত্যেক দল অতিরিক্ত ৪০ হাজার ডলার করে পেয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এক কোটি ডলার।
.png)
অর্থের হিসাবের পর চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি। ৬০ সেন্টিমিটার উচ্চতার ট্রফিটির ওজন একবারে কম নয়, ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করছে। এছাড়া ট্রফিতে তিনটি করে নয়টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করছে। ট্রফিটির ডিজাইন করেন পল মার্সডেন।