মাঠেই মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুলদের কাঁদতে দেখা যায়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের চোখে মুখে ছিল না পাওয়ার বেদনা। আর ড্রেসিং রুমে এর প্রতিফলন আরো প্রবলভাবে পড়েছে।
মানসিকভাবে নাকি ভেঙে পড়েছেন কোহলিরা। কোচ রাহুল দ্রাবিড় এসব বলতে গিয়ে জানালেন, ‘এটা মেনে নেওয়া বা দেখা খুবই কঠিন।
শিরোপা নিজেদের ঘরে রেখে দিতে প্রবল আত্মবিশ্বাসী ছিল ভারত। কিন্তু যে ম্যাচে জ্বলে ওঠা খুবই দরকার ছিল সেদিনই ব্যর্থ ভারতের ব্যাটাররা।’
.png)
এমন হারের পর ড্রেসিং রুমের পরিস্থিতি ও অধিনায়ক রোহিত শর্মার অবস্থা নিয়ে দ্রাবিড় বলেছেন, ‘অবশ্যই সে (রোহিত) হতাশ। তাঁর মতো বাকিরাও হতাশ। ড্রেসিংরুমে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। এমন পরিস্থিতি একজন কোচ হিসেবে দেখা খুবই কঠিন। কেননা, আমি জানি এই শিরোপা জেতার জন্য ছেলেরা কতটা কঠোর পরিশ্রম করেছে।’
তিনি আরো বলেন ‘এসব দেখা কঠিন। কারণ এই ছেলেদের খুব কাছ থেকে আমি দেখেছি। তারা মাঠে নিজেদের নিংড়ে দিয়েছে।’