[ খেলা ]
ফাইনালে ভারতের হার, টিভি ভাঙছেন সমর্থকরা
ছবি: সংগৃহীত
শিরোপার খুব কাছাকাছি এসে সেটি হাতছাড়া হওয়ার হতাশা ভারতীয় সর্মথকরা। সেই সঙ্গে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বলে হয়তো ক্ষোভটা আরো বেশি ভারতের সমর্থকদের। যার কারণে ফাইনালে হারের পরও টিভি ভেঙে নিজের রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কিছু ভারতীয় সমর্থকরা। হারের বিভিন্ন প্রদেশ থেকেই আসতে শুরু করেছে টিভি ভাঙার খবর। আর তাদের এই রাগ-ক্ষোভের শিকার হচ্ছে টিভি। শুরুতে তেমন খবর না এলেও, ধীরে ধীরে বাড়তে থাকে টিভি ভাঙচুরের ঘটনা।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ‘ধন্যবাদ রোহিত, ধন্যবাদ বিরাট’ বলতে বলতেই নিজের টিভিতে আঘাত করছেন এক সমর্থক। অরুণাচল প্রদেশের আরেক ভিডিওতে টিভি ফেলে দিতে দেখা গিয়েছে অন্য এক সমর্থককে। আবার অনেকে টিভি ভাঙার ছবি দিয়ে লিখেছেন আর কখনো ক্রিকেটই দেখবেন না তিনি।
এতো গেল, কেবল টিভি ভাঙার খবর। ফাইনালের হারের পর কষ্টে মুখে লুকিয়েছেন অনেকেই। বিশেষ করে শিরোপা উল্লাসের জন্য যারা আগেই আতশবাজি বা পটকা কিনে রেখেছিলেন, তারাও পুরোদমে হতাশ হয়েছেন। অনেকে কষ্টের টাকায় কেনা আতশবাজি পুড়িয়েছেন অস্ট্রেলিয়ার সমর্থনে।
এর আগে ম্যাচ হারের পর ভারতের খেলোয়াড়দের বাড়িতে হামলার ঘটনাও দেখা গিয়েছিল। তবে সেসবের তুলনায় এবার প্রত্যাশা বেশি থাকলেও এমন আচরণ আগের মত দেখা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!