ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনাল হারলেও যে কারণে জয় শাহর মুখে হাসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২৪ নভেম্বর ২০২৩
ফাইনাল হারলেও যে কারণে জয় শাহর মুখে হাসি!
ছবি: সংগৃহীত

নিজ দেশের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিক ভারতের। এই হারের পরেও মুখে হাসি ধরে রেখেছেন বিসিসিআই সচিব জয় শাহ। মূলত অন্য একটি কারণে খুশি জয়। 

ভারতের টেলিভিশনের ইতিহাসে সব থেকে বেশি দর্শক বিশ্বকাপ ফাইনাল দেখেছেন। সেই কারণেই এতটা খুশি জয়। নিজের উচ্ছ্বাসের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সয়ে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেন ‘টেলিভিশনে ৩০ কোটি দর্শক বিশ্বকাপ ফাইনাল দেখেছে। টেলিভিশনের ইতিহাসে এই প্রথম এক দর্শক হয়েছে। এক সময়ে তো একসঙ্গে ১৩ কোটি দর্শক খেলা দেখছিলেন। খেলা নিয়ে ভারতবাসীর এই ভালবাসায় আমরা গর্বিত। এ ভাবেই দেশকে সমর্থন করবেন।’

Advertisement

এ বারের বিশ্বকাপে দেশটির খেলা নিয়ে উন্মাদনা বেড়েছে। ফাইনালের আগে টানা ১০ ম্যাচ জেতে ভারত। তাতেই উৎসাহ আরও বেড়েছে সমর্থকদের। ফাইনালের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিরা যে ভাবে খেলছিলেন তাতে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিল ভারত। সেই কারণেই হয়তো ফাইনালে এত দর্শক একসঙ্গে বসে খেলা দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাদের। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!