ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএল মাতাতে আসছেন অজিদের বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ২৫ নভেম্বর ২০২৩
বিপিএল মাতাতে আসছেন অজিদের বিশ্বকাপজয়ী তারকা
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনা শেষ হয়েছে। গত ১৯ নভেম্বর আসরের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন ম্যাক্সওয়েল। তিনি ফরচুন বরিশালের জার্সিতে খেলবেন। তার সঙ্গে দলটির হয়ে খেলতে আসবেন নিউজিল্যান্ডের বাঁহাতি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তবে এ দুই ক্রিকেটারকে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না।

মূলত পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরকে পুরো আসরের জন্য পাবে না বরিশাল। তাদের পরিবর্তে দলটি সাইন করাবে এই দুই ক্রিকেটারকে। এই তথ্য ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

Advertisement

এদিকে নিউজিল্যান্ডের সফরে দেখা যাবে না ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। ফলে তার চোখ এখন শুধুই বিপিএলের দিকে। এ টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন, নিজের সেরাটা দিয়ে খেলতে চান টাইগার ওপেনার।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালও তামিমকে নিয়ে দারুন আশাবাদী। দলটির কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘তামিম সুপার ফিট। আগামী বছর আপনি দেখবেন সে বিপিএলের সেরা খেলোয়াড় হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!