রোববার অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০তে ১৩৫তম ম্যাচ জিতেছে ভারত। ১৩৫টি টি-২০ জিততে ২১১টি ম্যাচ লেগেছে ভারতের। পাকিস্তানও টি-২০তে ১৩৫টি ম্যাচ জিতেছে। সেটা করতে ২২৬টি ম্যাচ লেগেছে পাকিস্তানের। অর্থাৎ, পাকিস্তানের থেকে ১৫টি ম্যাচ কম খেলে সমসংখ্যক ম্যাচ জিতেছে ভারত।
২০০৬ সালের ১ ডিসেম্বর প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ভারত। জোহানেসবার্গে বীরেন্দ্র শেবাগের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল তারা। তারপর থেকে টি-২০তে আরো ১২ জন ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে ভারতের একমাত্র টি-২০ বিশ্বকাপও তার নেতৃত্বে এসেছে।
.png)
তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ২৩৬ রান করেছিল ভারত। হাফ সেঞ্চুরি করেন যশস্বী, ঋতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণ। শেষ দিকে ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন রিঙ্কু। জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৪ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যায় ভারত।