ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়ে বাদ, বিশ্বকাপে জায়গা করে নিল উগান্ডা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ৩০ নভেম্বর ২০২৩
জিম্বাবুয়ে বাদ, বিশ্বকাপে জায়গা করে নিল উগান্ডা
ছবি: সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। এ আসরের মূল পর্বে জায়গা করে নিলো উগান্ডা। তবে কপাল পুড়েছে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে শক্তিশালী  দেশ জিম্বাবুয়ের। বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে হারিয়ে নিশ্চিতই হয়ে গেল উগান্ডার বিশ্বকাপের অংশগ্রহণ। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছে আফ্রিকান এ দেশটি।

টি-২০ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়েছে উগান্ডা। ৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮.১ ওভারেই জয় নিশ্চিত করেছে তারা। ফলে ২০২৪ বিশ্বকাপে শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত হলো তাদের। একই গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নামিবিয়াও।

আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষ দুই দল নামিবিয়া ও উগান্ডা বিশ্বকাপের টিকিট পেলেও কপাল পুড়েছে জিম্বাবুয়ে ও কেনিয়ার। নিজেদের পরের ম্যাচে জিতলেও বিশ্বকাপে খেলা হবে না তাদের। কেননা এক ম্যাচ হাতে রেখে দুদলের পয়েন্টই এখন ৬ করে। অন্যদিকে টেবিলের এক ও দুই নম্বরে থাকা নামিবিয়া ও উগান্ডার পয়েন্ট ১০ করে।

Advertisement

শুধু এবারের বাছাইয়েই না, গত বছর থেকেই দারুণ ক্রিকেট খেলছে উগান্ডা। ২০২২ সালে এসিএ আফ্রিকা টি-২০ কাপের দক্ষিণাঞ্চলের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর পূর্ব আফ্রিকা টি-২০ সিরিজেও চ্যাম্পিয়ন হয় তারা। এই সিরিজে এবারও চ্যাম্পিয়ন হয়েছে দলটি, এ বছর চ্যাম্পিয়ন হয়েছে মহাদেশীয় আফ্রিকা টি-২০ কাপেও।

ফুটবলের মতো ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০২৪ টি-২০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়েছে আইসিসি। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২২ টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!