লাস্যময়ী ইতালিয়ান ফুটবলারের প্রিয় ক্রিকেটার কে, জানেন কি?
ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা ব্যাটারের মর্যাদা পান বিরাট কোহলি। ভারতীয় দলের সাবেক অধিনায়কের অনুরাগী বা ভক্তের সংখ্যা কম নয়। বিভিন্ন খেলার প্রথম সারির খেলোয়াড়েরাও কোহলির ভক্ত। তেমনই একজনের খোঁজ পাওয়া গেল। তিনি ইতালির মহিলা ফুটবল দলের অন্যতম সুন্দরী সদস্য।
আগাতা ইসাবেলা সেন্টোসা। ইতালির মহিলা ফুটবল দলের এই সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ জনপ্রিয়। তার লাস্যময়ী ছবি, ভিডিও নজর কেড়ে নেয় ভক্তদের। ফুটবল খেলার পাশাপাশি শখের মডেলিংও করেন সেন্টাসো। ইতালির সুন্দরী ফুটবলারের অন্যতম পছন্দের খেলা ক্রিকেট।
সম্প্রতি এক ক্রিকেটপ্রেমী সেন্টাসোকে প্রশ্ন করেন, ‘‘কে আপনার প্রিয় ভারতীয় ক্রিকেটার?’’ উত্তর দিতে সময় নেননি ইতালীয় ফুটবলার। বিশ্বকাপের জার্সি পরা কোহলির একটি ছবিতেই জবাব দিয়েছেন সেন্টাসো। তার মতে, কোহলি সর্বকালের সেরা ক্রীড়াবিদদের অন্যতম।
.png)
কোহলির ছবির সঙ্গে বিশেষ ইমোজি দিয়ে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন ইতালির জাতীয় মহিলা দলের সদস্য। সময়-সুযোগ পেলে ক্রিকেট দেখেন সেন্টাসো। দেখেন বিভিন্ন খেলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় লাস্যময়ী ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি জার্সি পরে নিজের একটি ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। তার পোস্ট দু’টি ভাইরাল হয়েছে দ্রুতই।
গত এক দিনের বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কোহলি। সব থেকে বেশি রান করেছেন প্রতিযোগিতায়। ওয়ানডে ফরম্যাটে শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন কোহলি।