দ্বিতীয় দিন মাঠে বল না গড়ানোয় দুপুর ১টা ৫৪ মিনিটে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের তৃতীয় দিন আবহাওয়া ঠিক থাকলে আধঘণ্টা খেলা বেশি হবে।
এদিন ম্যাচ শুরু হবে ৯টা ১৫ মিনিটে, দিনের শেষেও বাড়তি খেলা হবে ১৫ মিনিট। দুই দিক মিলিয়ে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে।
.png)
আগের দিন আলোক স্বল্পতায় খেলা আগে শেষ হয়। বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল সোয়া নয়টায়। কিন্তু এদিন ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সারাদিনে পিচ থেকে কখনোই কাভার সরানো হয়নি।
এর আগে বুধবার প্রথম দিন ছিল বোলারদের দাপট। দুই দল মিলিয়ে এদিন ১৫ উইকেট শিকার করে দুই দলের বোলাররা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়। পরে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে কিউইরা।