ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইংলিশ প্রিমিয়ার লিগ

হতাশার রাতে এভারটনকে বিপদমুক্ত করলো নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭, ৮ ডিসেম্বর ২০২৩
হতাশার রাতে এভারটনকে বিপদমুক্ত করলো নিউক্যাসল
ছবি- সংগৃহীত

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। যেখানে মলিন পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল এভারটন। তবে হতাশার রাতে সেখান থেকে তাদের টেনে তুলেছে নিউক্যাসল ইউনাইটেড।

বৃহস্পতিবার ঘরের মাঠ গুডসন পার্কে সফরকারী নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়ে রেলিগেশনের শঙ্কা থেকেও মুক্ত হওয়ার চেষ্টা করছে স্বাগতিক এভারটন।

এদিন ম্যাচের ৭৮ মিনিট গোলশুন্য ছিল দুই দল। এর মিনিট খানেক বাদেই নিউক্যাসলের ডিফেন্ডার কাইরেন ট্রিপিয়ারের ভুলে প্রথম গোলের দেখা পায় স্বাগতিক। ৭৯তম মিনিটে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড ডোয়াইট ম্যাকনিল।

Advertisement

এর ৭ মিনিট পর সফরকারীদের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন এভারটনের মিডফিল্ডার আব্দুলায়ে ডোকোরে। এখানেও কাইরেন টিপ্রিয়ারকে পরাস্ত করে গোল করেন ডোকারে। অর্থাৎ নিজেদের ভুলেই প্রথম দুই হজম করে ম্যাচ থেকে রীতিমতো ছিটকে যায় নিউক্যাসল।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+৬) দলের হয়ে সবশেষ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড বেটো। প্রিমিয়ার লিগে এটি তার প্রথম গোল। অবশেষে ৩-০ গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

চলতি মৌসুমে ইনজুরির কবলে পড়ে ছন্দ হারিয়ে ফেলেছে নিউক্যাসল। এরই মধ্যে ৫ ম্যাচে হেরেছে তারা। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম অবস্থানে রয়েছে এভারটন। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!