২০১৫ সালে মিরপুরের মাঠে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে রান নেওয়ার সময় পিচের মধ্যে দাঁড়িয়ে থাকা মুস্তাফিজুরকে কনুই দিয়ে ধাক্কা মেরেছিলেন ধোনি। পিচের মধ্যেই ছিটকে পড়েছিলেন ফিজ। সেই সিরিজে ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছিলেন মোস্তাফিজ। সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি, নিয়েছিলেন ৫ উইকেটও।
ফিজের এমন বোলিংয়ে ধোনির মতো ঠান্ডা মাথার ক্রিকেটারও হয়তো নিজেকে সামলাতে পারেননি। এই ঘটনার জন্য ধোনির ৭৫ শতাংশ ও মোস্তাফিজুরের ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছিল।
.png)
বাংলাদেশের এই পেসারকে দলে নিয়ে সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছে চেন্নাই। ধোনির সঙ্গে তার সেই ধাক্কাধাক্কির ভিডিও এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই পোস্টের ক্যাপশনে চেন্নাই লেখে, ‘ফ্রম কলিশন টু কোয়ালিশন।’ যার বাংলা অর্থ, ‘ধাক্কাধাক্কি থেকে জোটে।’ চেন্নাইয়ের কথা থেকে পরিষ্কার, পুরনো কথা ভুলে একসঙ্গে খেলার বার্তা দিয়েছে তারা।