আইপিএলের নতুন আসরকে ঘিরে গত পরশু দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে মিনি নিলাম। যাতে আরেক দফা দামি ক্রিকেটারদের নিয়ে শোরগোল ওঠে। তবে এসবের মাঝেই গুঞ্জণ ওঠেছে, মুম্বাই থেকে রোহিতকে কিনে নিচ্ছে টুর্নামেন্টের আরেক সফলতম দল চেন্নাই সুপার কিংস।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রোহিতকে এভাবে অধিনায়কত্ব সরিয়ে দেয়ার বিষয়টি ভালোভাবে নেননি দলটির সিনিয়র ক্রিকেটাররা যাদের মধ্যে আছেন সূর্যকুমার যাদবও এবং জসপ্রীত বুমরাহ। পান্ডিয়াকে অধিনায়ক নিয়োগ দেয়ার পর এ দুজনই রহস্যজনক পোস্ট দেন সামাজিক মাধ্যমে।
.png)
রোহিতের অধীনেই আইপিএলে পাঁচটি শিরোপা জিতেছে মুম্বাই। তবে গত কয়েকটি মৌসুমে তার অধীনে দল ভালো না করায়ই তাকে সরিয়ে দেয়া হয়েছে বলেও দাবী করেন কেউ কেউ। এদিকে মুম্বাই জানিয়েছে, ভবিষ্যতের কথা বিবেচনা করেই হার্দিককে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, রোহিত শর্মার বয়স এখন ৩৬। আবার বেশ কয়েকদিন ধরেই গুঞ্জণ ওঠেছে, অধিনায়কত্ব হারানো রোহিতকে ক্রিকেটার বিনিময়ের মাধ্যমে দলে ভেড়াতে চায় ধোনির চেন্নাই। তবে এমন গুঞ্জণে জল ঢেলেছেন চেন্নাইয়ের মালিক কাশী বিশ্বনাথ।