ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধোনির বিয়ের গোপন ঘটনা ফাঁস করলেন রায়না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৩০, ২৩ ডিসেম্বর ২০২৩
ধোনির বিয়ের গোপন ঘটনা ফাঁস করলেন রায়না
মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনির কাছের বন্ধু বলেই পরিচিত সুরেশ রায়না। দু’জনের বন্ধুত্বের রসায়ন দেখার মতো। ধোনির অধীনে অনেক দিন খেলেছেন রায়না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের সেই সাবেক ক্রিকেটারই একটি অজানা কথা ফাঁস করেছেন।

রায়না জানিয়েছেন, কীভাবে ধোনির বিয়েতে তারই জামা পরে হাজির হয়েছিলেন।

ধোনি যে সাক্ষীকে বিয়ে করবেন, এ কথা কারোরই জানা ছিল না। ভারতীয় দলের ক্রিকেটাররাও অন্ধকারে ছিলেন। লখনৌয়ে কোনো কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎই ধোনির ফোন আসে রায়নার কাছে।

Advertisement

সেই প্রসঙ্গ উল্লেখ করে রায়না বলেন, হঠাৎ ধোনি আমাকে ফোন করে বলল, তুই কোথায়? আমি বললাম যে লখনৌয়ে আছি। ও বলল, “আমি বিয়ে করছি। তাড়াতাড়ি দেহরাদূনে চলে আয়। চুপচাপ আসবি। কাউকে এই কথা জানাবি না। আমি তোর জন্য অপেক্ষা করব।”

এরপর রায়না বলেন, আমি সঙ্গে সঙ্গে দেহরাদূনে চলে গেলাম। বিয়ের দিন ধোনিরই জামা পরেছিলাম।

২০১০ সালের জুলাই মাসে আড়ম্বরহীনভাবে ধোনি এবং সাক্ষীর বিয়ে হয়। সেই বিয়েতে রায়না ছাড়া আশিস নেহরা, আরপি সিং, হরভজন সিং এবং রোহিত শর্মার মতো খুব কাছের ক্রিকেটাররাই উপস্থিত ছিলেন।

বিয়ের পরই ক্রিকেটে ফিরেছিলেন ধোনি। শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক হয়েছিল রায়নার। সেঞ্চুরি করে অভিষেক মাতিয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!