ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবার ভারতে যাচ্ছেন সানজিদা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬, ১৬ জানুয়ারি ২০২৪
এবার ভারতে যাচ্ছেন সানজিদা
সানজিদা আক্তার

ক’দিন আগেই জানা গিয়েছিল ভারতের লিগে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি খেলবেন ব্যাঙ্গালুরুর কিক স্টার্ট এফসির হয়ে। এবার জানা গেল, কলকাতার ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন উইঙ্গার সানজিদা আক্তার। সব ঠিক থাকলে তিনিও যাচ্ছেন ভারতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘আমরা এরমধ্যে তাকে (সানজিদা) এনওসি দিয়ে দিয়েছি। সানজিদা ভারতীয় ভিসা সেন্টারে আবেদন জমা দিয়েছে। আশা করছি দ্রুত ভিসা পেয়ে খেলতে যাবে।’

এদিকে সোমবারই ব্যাঙ্গালুরুর ক্লাবে খেলতে দেশ ছেড়েছেন সাবিনা। এর আগে বিদেশি লিগ খেলার অভিজ্ঞতা আছে তার, বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে কৃষ্ণা রানি সরকার ও মাউতুসিমা সুমাইয়ারও।

ইস্ট বেঙ্গলে খেলার প্রস্তাব পাওয়া নিয়ে গণমাধ্যমকে সানজিদা বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগে ইস্ট বেঙ্গলে খেলার প্রস্তাব পাই। তখন তা ফিরিয়ে দিয়েছিলাম আন্তর্জাতিক খেলা থাকায়। তারা পরে বলেছে আমার জন্য অপেক্ষা করবে। এবার আবার প্রস্তাব দিলে রাজী হই।’ 

চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ভারতের নারী লিগে পাঁচে আছে ইস্ট বেঙ্গল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!