ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ানদের বিপিএলে না আসার কারণ জানালেন কাটিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ১৭ জানুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ানদের বিপিএলে না আসার কারণ জানালেন কাটিং
ছবি- সংগৃহীত

বিপিএলের দশম আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে এসেছেন তিনি।

বুধবার প্রথমদিনের মতো সিলেটের অনুশীলনের নামের আগে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কাটিং। সেখানে তিনি বলেন, বিপিএল খেলার ইচ্ছে থাকলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কেন এখানে আসতে পারেন না।

কাটিং বলেন, ‘কারণ তো খুব স্বাভাবিক। একই সময়ে বিগ ব্যাশ চলে অস্ট্রেলিয়াতে। আমি বাদে খুব কম অস্ট্রেলিয়ান ক্রিকেটারই অন্য লিগ খেলতে পারে। সম্ভবত ২-১ জন ফ্রিল্যান্স ক্রিকেটারই শুধু খেলতে পারে। অন্যজন ক্রিস লিন, সে বিগ ব্যাশ খেলছে। এটাই একমাত্র কারণ। তবে আমি নিশ্চিত ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করত। বিগ ব্যাশের সাথে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারত।’

Advertisement

এর আগে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ব্র‍্যাড হগ, শন টেইটরা বিপিএল খেলে গেছেন। কিন্তু এখন সেভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিপিএলে পাওয়া যায় না। এবার বিগ ব্যাশ না খেলায় একমাত্র অজি ক্রিকেটার হিসেবে বিপিএল খেলতে এসেছেন কাটিং।

কাটিং বলেন, ‘আমি আশা করি আপনারা কিছু ছক্কা দেখতে পারবেন। আমি ব্যাটে-বলে মাঠে নামার অপেক্ষায় আছি। আশা করি ভালো কিছু ম্যাচ খেলতে পারব।’ 

সিলেটে এবার যে দল গড়েছে তা নিয়ে বেশ আশাবাদী কাটিং। তার কথায়, ‘আমার মনে হয় আমরা বেশ ভারসাম্যপূর্ণ একটা দল। একইসাথে শক্তিশালী দল। বিদেশিদের নিয়ে দারুণ কম্বিনেশনে দল সাজানো হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!