ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিপিএলে খেলতে আসার আগে বেকায়দায় পাকিস্তানিরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৯, ১৭ জানুয়ারি ২০২৪
বিপিএলে খেলতে আসার আগে বেকায়দায় পাকিস্তানিরা
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র একদিন। অথচ ভিসা জনিত সমস্যায় এখনো পাকিস্তানি ক্রিকেটাররা ঢাকায় পা রাখতে পারেননি। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পাকিস্তানি ক্রিকেটারদের ভিসার জন্য ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ ত্বরান্বিত করতে গত ২৫ ডিসেম্বর বিসিবিকে চিঠি দেয় কুমিল্লা। এরপর একে একে ২৫ দিন পেরিয়ে গেলেও কুমিল্লার পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা হয়নি। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও ঢাকা আসা হয়নি খুশদিল শাহর।

ভিসা জটিলতায় ক্রিকেটারদের বিমানের টিকিট বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে সৌদি এয়ারলাইন্সে ঢাকায় আসার কথা ছিল খুশদিলের। কিন্তু শেষ পর্যন্ত আসা হয়নি তার।

এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানতে চাওয়া হলে বিপিএল কর্মকর্তা সাইফুল আমিন বলেন, ‘যে কোনো কাজের জন্য একটা সময়ের প্রয়োজন হয়। সরকারের নিরাপত্তা বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হয়। এ জন্য সময় লাগে। আবেদন দিয়ে ভিসা চাইলে তো হবে না।’ 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!