ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

সিঙ্গাপুরে সাকিব, যেভাবে হবে চোখের চিকিৎসা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ২১ জানুয়ারি ২০২৪
সিঙ্গাপুরে সাকিব, যেভাবে হবে চোখের চিকিৎসা
সাকিব আল হাসান

আঙুলের চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। সেই চোট কাটিয়ে দশম বিপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তবে চোখের সমস্যার কারণে আবারো মাঠের বাইরে যেতে হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।

চোখের চিকিৎসার জন্য আজ দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব। এর আগে লন্ডনে চিকিৎসা করলেও সমস্যার সমাধান না হওয়ায়, এবার তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার সিঙ্গাপুরের র‍্যাফেলস আই সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সাকিবের। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে চোখের চিকিৎসায় কোন পথে যাবেন এই টাইগার অধিনায়ক। 

Advertisement

এদিকে বিপিএলের প্রথম ম্যাচ খেললেও পরের তিন ম্যাচ মিস করবেন সাকিব বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক।

এর আগে ভারত ও লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখালেও জানা গেছে, দুই জায়গার চিকিৎসকদের মতামতে মিল যেমন আছে, আছে কিছু ভিন্নতাও। তবে সমস্যা সম্পর্কে সাকিব যেটা বলেন, সব চিকিৎসকের পর্যবেক্ষণও একই কথা বলছেন। অতিরিক্ত মানসিক চাপে থাকলে তার চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমছে, যেটা ঝাপসা করে দিচ্ছে দৃষ্টি।

সাকিবের চোখের চিকিৎসার পরের ধাপ কি হবে এই বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সাকিবের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শের ওপর ভিত্তি করে আমরা তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!