ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উড়ন্ত ব্রাজিলকে মাটিতে নামালো ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৪
উড়ন্ত ব্রাজিলকে মাটিতে নামালো ভেনেজুয়েলা
ফাইল ছবি

গত বছরটা মোটেও ভালো কাটেনি ব্রাজিল ফুটবল দলের। তবে নতুন বছরের শুরু থেকেই রীতিমতো উড়ছিল সেলেসাওরা। সেই ধারাবাহিকতায়  প্যারিস অলিম্পিকে কনমেবল বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। 

গ্রুপ পর্বের টানা তিন জয়ের সুবাদে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ব্রাজিল। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। আর এই ম্যাচেই ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।

শুক্রবার ভেনেজুয়েলার এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে গড়ায় ম্যাচটি। 

Advertisement

ম্যাচটি ব্রাজিলের জন্য নিয়মরক্ষার হলেও ভেনেজুয়েলার জন্য ছিল বাঁচা-মরার। দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে হলে অবশ্যই জিততে হবে তাদের। এমন সমীকরণে মুখোমুখি হয় ব্রাজিলের। যেখানে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় স্বাগতিকরা। এই জয়ে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত হলো ভেনেজুয়েলার। 

ম্যাচ শুরুর দশম মিনিটেই তেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩১তম মিনিটে আবারো গোলের দেখা পায় সেগোভিয়া। তার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে স্বাগতিকরা। 

বিরতির পর নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে আরো পিছিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৫৫তম মিনিটে রিকেলমে নিজেদের জালে বল জড়ান। এতে ৩-০তে এগিয়ে যায় ভেনেজুয়েলা। তবে ৯০তম মিনিটে আলেক্সান্ডারের গোলে ব্যবধা কিছুটা কমায় ব্রাজিল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

অলিম্পিক বাছাইয়ের নিয়ম অনুযায়ী, ‘এ’ ও ‘বি’ এই দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে। এ গ্রুপের সেরা হয়ে চূড়ান্ত পর্বে পা রেখেছে ব্রাজিল ও ভেনেজুয়ালে। এ ছাড়া বি গ্রুপে থাকা আর্জেন্টিনা ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!