ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজে ফিরতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪
সিরিজে ফিরতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ
ফাইল ছবি

প্রথম ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতা ফেরাতে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামছে ক্যারিবীয়রা।

অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-২০।

হোবার্টে প্রথম টি-২০ ম্যাচে ১১ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৭০ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়াও টিম ডেভিড ১৭ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।

Advertisement

জবাবে ৫১ বলে ৮৯ রানের সূচনা পেলেও পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে জেসন হোল্ডারের ১৫ বলে অনবদ্য ৩৪ রানে হারের ব্যবধানে কমে ক্যারিবীয়দের। ৮ উইকেটে ২০২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত টি-২০তে ২০বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। সমান ১০টি করে জয় ও হার আছে দু’দলের।

ওয়েস্ট ইন্ডিজ: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।

অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!