ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাশফোর্ডকে ছাড়বে না ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:০৬, ১৭ মার্চ ২০২৪
রাশফোর্ডকে ছাড়বে না ইউনাইটেড
মার্কাস রাশফোর্ড

কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, এবারের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড মার্কাস রাশফোর্ডকে ধরে রাখতে আগ্রহী। যদিও ইংলিশ এই ফরোয়ার্ডের বিদায়ে ইউনাইটেড আর্থিকভাবে বেশ লাভবান হতো বলেই জানা গেছে।

ফিনান্সিয়াল আইন ক্লাবের পক্ষে থাকায় রাশফোর্ডকে ছেড়ে দেবার পক্ষে অনেকেই মত দিয়েছিল। আইনানুযায়ী একাডেমী গ্র্যাজুয়েটদের ছাড়তে হলে তাদের ট্রান্সফার ফি বাবদ সংশ্লিষ্ট ক্লাব বেশ লাভবানই হয়। 

এই একই কারণে এবারের মৌসুমে স্ট্যামফোর্ড ব্রীজে ইংলিশ তারকা কনর গালাঘার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও চেলসি তাকে ছেড়ে দিতে চাইছে। এদিকে ট্রান্সফার উইন্ডোর আগে ইউনাইটেডের আর্থিক পরিস্থিতি কিছুটা অগোছালো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

Advertisement

তবে টেন হাগ জানিয়েছেন গত জুলাইয়ে চুক্তি নবায়ন করা রাশফোর্ড ওল্ড ট্র্যাফোর্ডেই থাকছেন, এ বছর তাকে ছেড়ে দেবার আগ্রহ থেকে গত মৌসুমে আমরা তার সঙ্গে চার বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করিনি। তিনি আমাদের ভবিষ্যত পরিকল্পনায় আছেন।

রোববার ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। টেন হাগ আশা করছেন এই ম্যাচে দলে ফিরবেন রাসমুস হয়লুন্ড, হ্যারি ম্যাগুয়ের ও অ্যারন ফন-বিসাকা। দীর্ঘ চার মাস পর অনুশীলনে ফিরেছেন ম্যাসন মাউন্ট। 

টেন হাগ বলেন, ‘ম্যাচটি বেশ কঠিন হবে। আমি কখনই চিন্তা করি না কে ফেবারিট। একটি বিষয় শুধু নিশ্চিত করতে চাই ম্যাচটির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষ নিয়ে আমি কখনই ভাবি না। নিজেদের ম্যাচের দিকে মনোযোগী হতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!