সম্প্রতি পিএসএলে অবিশ্বাস্য পারফরম্যান্স করে আলোচনায় আসেন ইমাদ। তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পিসিবির হেড কোয়ার্টারে আমন্ত্রণ জানানো হয়। তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চান পিসিবির বড় কমকর্তারা।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে বৈঠকের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি।
.png)
ইমাদ লেখেন, পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আমি ঘোষণা করতে চাই যে, আমি আমার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এই ফরম্যাটে পাকিস্তান ক্রিকেটের জন্য আমি মাঠে নামতে প্রস্তুত। আমার ওপর আস্থা রাখার জন্য আমি পিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি।
পাকিস্তানের তারকা এই ক্রিকেটার বিপিএলেরও নিয়মিত মুখ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ইমাদ ওয়াসিমের।