ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘরের মাঠে আটলান্টের কাছে বিধ্বস্ত লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ১২ এপ্রিল ২০২৪
ঘরের মাঠে আটলান্টের কাছে বিধ্বস্ত লিভারপুল
ছবি- সংগৃহীত

তীরে এসে তরী ডোবাতে বসেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করার ফলে পয়েন্ট টেবিলে পিছিয়ে যেতে হয়েছে অল রেডদের। মৌসুমজুড়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পর শেষ মুহূর্তে পিছিয়ে যাওয়া অল রেডদের জন্য বড় ধাক্কাই বটে।

এবার উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হার দেখলো লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ইতালিয়ান ক্লাব আটলান্টার কাছে অবিশ্বাস্যভাবে ০-৩ গোলে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আটলান্টার হয়ে জোড়া গোল করেছেন জিয়ানলুকা স্কামাকা। বাকি গোলটি করেন মারিও প্যাসালিক। 

এই হারে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ১৪ মাস অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো লিভারপুলের। একই সঙ্গে কোচ হিসেবে মৌসুমের শেষ ম্যাচে ট্রেবল জয়ের যে স্বপ্ন লিভারপুল কোচের, তাতে বড় একটি ধাক্কা লাগলো সন্দেহ নেই।

Advertisement

ম্যাচ শেষে ক্লপ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচ নিয়ে ইতিবাচক কিছুই বলার নেই। আমি জানি, আমরা যদি বেশ কিছু বিষয়ে ভালো করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। আমরা কী পরের ম্যাচ জিততে পারবো? আমরা যদি ভালো খেলি, তাহলে হয়তো জিততে পারবো।’

প্রিমিয়ার লিগে ম্যানইউর সঙ্গে ড্র হওয়া ম্যাচের একাদশ থেকে ছয় পরিবর্তন নিয়ে মাঠে দল নামিয়েছিলেন ক্লপ। শুরুটা ভালোও করেছেন প্রথম ১৫ মিনিটের মধ্যে গোলের ভালো সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ডারউইন নুনেজ বল লক্ষ্যে রাখতে না পারলে সেটা নষ্ট হয়।

ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আটলান্টা। যার শুরুটা হয় ৩৮তম মিনিটে জিয়ানলুকা স্কামাকার গোলে। ডেভিড জাপাকস্তার পিনপয়েন্ট পাস থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা স্কামাকা বল পেয়ে যান এবং নিচু শটে জড়িয়ে দেন লিভারপুলের জালে।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার কারণে দ্বিতীোরর্ধের শুরুতে মোহামেদ সালাহ, ডোমিনিক সবজলাই এবং অ্যাান্ডি রাবর্টসকে মাঠে নামান কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু কোনো লাভ হলো না। উল্টো আরো দুটি গোল হজম করতে হয় লিভারপুলকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিভারপুল
লিংক সফলভাবে কপি হয়েছে!