ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৯, ৫ মে ২০২৪
নারী টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ
ফাইল ছবি

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে গড়াবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ১০ দল। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।

আসন্ন এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড নারী দল।

ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ নারী দল। যেখানে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায়।

Advertisement

এবারের আসরের সবগুলো ম্যাচ হবে ঢাকা ও সিলেটে।

গ্রুপ এ: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং কোয়ালিফায়ার ১।

গ্রুব বি: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২।

নারী টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি দেখে নিন

৩ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (বিকেল ৩টা)
বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ (সন্ধ্যা ৭টা)

৪ অক্টোবর (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)

অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১ (বিকেল ৩টা)
ভারত-নিউজিল্যান্ড (সন্ধ্যা ৭টা)

৫ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (বিকেল ৩টা)
বাংলাদেশ-ইংল্যান্ড (সন্ধ্যা ৭টা)

৬ অক্টোবর (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)

নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১ (বিকেল ৩টা)
ভারত-পাকিস্তান (সন্ধ্যা ৭টা)

৭ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২ (সন্ধ্যা ৭টা)

৮ অক্টোবর (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)

অস্ট্রেলিয়া-পাকিস্তান (সন্ধ্যা ৭টা)

৯ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (বিকেল ৩টা)

৯ অক্টোবর (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)

ভারত-কোয়ালিফায়ার ১ (সন্ধ্যা ৭টা)

১০ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২ (সন্ধ্যা ৭টা)

১১ অক্টোবর (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (বিকেল ৩টা)
পাকিস্তান-কোয়ালিফায়ার ১ (সন্ধ্যা ৭টা)

১২ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (বিকেল ৩টা)
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (সন্ধ্যা ৭টা)

১৩ এপ্রিল (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)

পাকিস্তান-নিউজিল্যান্ড (বিকেল ৩টা)
ভারত-অস্ট্রেলিয়া (সন্ধ্যা ৭টা)

১৪ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২ (বিকেল ৩টা)

১৭ অক্টোবর (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)

প্রথম সেমিফাইনাল (সন্ধ্যা ৭টা)

১৮ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

দ্বিতীয় সেমিফাইনাল (সন্ধ্যা ৭টা)

২০ অক্টোবর (মিরপুর শের-ই বাংলা)

ফাইনাল (সন্ধ্যা ৭টা)

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!