এরই মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো ঘোষণা করেছে বিশ্বকাপের দলও। তবে এখনো নিজেদের দল ঘোষণা করেনি পাকিস্তান। ধারণা করা হচ্ছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের পরই দল প্রকাশ করতে পারে তারা।
এবার বিশ্বকাপ জিতলে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের উজ্জীবিত করতে বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে পিসিবি।
.png)
দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ঘোষণা দিয়েছেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিতে পারে, তাহলে প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ডলার করে পুরস্কার দেওয়া হবে।’
রোববার গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান।
উল্লেখ্য, বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডাকে।