ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ৬ মে ২০২৪
দুই ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল
ফাইল ছবি

টটেনহ্যামকে প্রিমিয়ার লিগে ৪-২ গোলে হারিয়ে দুই ম্যাচ পরে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। এদিকে এই পরাজয়ে টটেনহ্যামের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে।

অ্যানফিল্ডে জয়ী হতে পারলে চতুর্থ স্থানে ভিলার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে পারতো স্পার্সরা। কিন্তু ২০০৪ সালের পর প্রথমবারের মত লিগে টানা চার পরাজয়ে শীর্ষ চারের থেকে অনেকটাই ছিটকে গেছে আনগে পোস্তেকোগ্লুর দল। 

পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের থেকে ভিলা সাত পয়েন্ট এগিয়ে রয়েছে, যদিও স্পার্সদের এক ম্যাচ বেশি হাতে রয়েছে। কিন্তু উনাই এমেরির দল বাকি থাকা দুই ম্যাচের একটিতে জিতলেই টটেনহ্যামে শেষ চারের সম্ভাবনা শেষ হয়ে যাবে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ফিকে হয়ে যাওয়া পোস্তেকোগ্লু বলেছেন, ‘আমরা যে ভুলগুলো করেছি তার খেসারত দিচ্ছি। এই পর্যায়ে এমন খেললে তার ফল মাঠেই পেতে হবে। অন্তত আজকের ম্যাচটা জেতা উচিৎ ছিল। এখন মনে হয় আমাদের হাতে আর কিছুই নেই।’

ম্যাচের ১৬ মিনিটে সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটি তার ২৫তম গোল। ক্লপ তার নয় বছরের মেয়াদের শেষ সপ্তাহে উপনীত হয়েছেন। অ্যান্ড্রু রবার্টসন বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুন করেন।

হার্ভি এলিয়টের ক্রস থেকে গাকপো তৃতীয় গোল করলে টটেনহ্যামের আর কিছুই করার ছিল না। ৫৯ মিনিটে দুর্দান্ত কার্লিং শটে বল জালে এলিয়ট। ৭২ মিনিটে রিচার্লিসন ও পাঁচ মিনিট পর সন হিয়ুং-মিন আরো এক গোল করলে টটেনহ্যাম কিছুটা স্বস্তি পায়। 

তৃতীয় স্থানে থাকা লিভারপুল লিগে গত তিন ম্যাচে এই প্রথম জয় পেয়েছে। গাণিতিকভাবে তারা শিরোপা দৌড়ে এখনো টিকে থাকলেও বাস্তবতা ভিন্ন। টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে আর মাত্র দুই ম্যাচ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!