ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টানা চার শিরোপায় সিটির ‘অনন্য’ ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬, ২০ মে ২০২৪
টানা চার শিরোপায় সিটির ‘অনন্য’ ইতিহাস
ছবি- স্কাই স্পোর্টস

ম্যানচেস্টার সিটি যেন উড়ছেই। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো দলই টানা চারবার শিরোপা জিততে পারেনি। তবে সেই অসাধ্য কাজটিই করে দেখালে পেপ গার্দিওলার শিষ্যরা।

রোববার লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়ে ইংলিশ লিগের একমাত্র দল হিসেবে টানা চারটি লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছে সিটিজেনরা। 

আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের অবশ্য টানা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি আছে। সবমিলিয়ে এটি সিটির দশম লিগ শিরোপা। 

Advertisement

এদিন ম্যাচের দুই মিনিটের মাথায় এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ফিল ফোডেন। এবার ফোডেন গোল করেন জেরেমি ডোকুর পাস থেকে। 

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য গোলের ব্যবধান কমায় আর্সেনাল। মোহাম্মদ কুদুসের গোলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা। তবে ম্যাচের ৫৯তম মিনিটে সিলভার বাড়ানো বলে ডি বক্সের ভেতর শট নিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান আরো বাড়ান রদ্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলেই জেতে সিটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!