২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর থেকে আর শেষ চারেই উঠতে পারেনি উরুগুয়ে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের আসরে নিজেদের সেই হারানো আসন পুনরুদ্ধার করতে মরিয়া সুয়ারেজ-কাভানিরা।
উরুগুয়ের ঘোষিত দলে তারকার অভাব নেই। রিয়ালের মাঝমাঠের প্রাণভোমরা ফেদে ভালভার্দে, বার্সেলোনায় খেলা রোনাল্ড আরাউহোর পাশাপাশি রয়েছে অভিজ্ঞ লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও ডারউইন নুনেজরা।
.png)
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এ দল নিয়েই যুক্তরাষ্ট্রে যাবেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। সি গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, পানামা ও বলিভিয়া। জুনের ২৪ ও ২৮ তারিখে পানামা ও বলিভিয়ার মুখোমুখি হওয়ার পর জুলাই ২ তারিখ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে।
কোপা আমেরিকায় উরুগুয়ের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: সার্জিও রোশেট, সান্তিয়াগো মেলে, ফ্রাঙ্কো ইসরায়েল, র্যান্ডাল রদ্রিগেজ।
ডিফেন্ডার: হোসে মারিয়া গিমেনেজ, মাতিয়াস ভিনা, রোনাল্ড আরাউহো, মাথিয়াস অলিভেরা, গুইলেরমো ভারেলা, সেবাস্তিয়ান কাকেরেস, ব্রুনো মেন্ডেজ, লুকাস ওলাজা, নিকোলাস মারিচাল
মিডফিল্ডার: ফেডরিকো ভালভার্দে, রদ্রিগো বেনটাঙ্কুর, মাতিয়াস ভেকিনো, নাহিতান নানদেজ, জর্জিয়ান আরিসকায়েতা, নিকোলাস দে লা ক্রুজ, ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো জালাজার, নিকোলাসা ফনসেকা
ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ডারউইন নুনেজ, ব্রায়ান রদ্রিগেজ, ফাকুন্দো তোরেস, ফাকুন্দো পেলিস্ত্রি, অগাস্তিন কানোববিও, ফেদেরিকো ভিনাস, ইগনাসিও লাকুইনতানা, লুসিয়ানো রদ্রিগেজ।