ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

মরগানের চোখে বিশ্বকাপের ফেভারিট যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ৩০ মে ২০২৪
মরগানের চোখে বিশ্বকাপের ফেভারিট যারা
ইয়ন মরগান

যেকোনো বিশ্বকাপ আসলেই সাবেক ক্রিকেটাররা সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন। কোন দলগুলো সেমিতে খেলতে পারে কিংবা কারা জিততে পারে শিরোপা, তা নিয়ে নিজেদের মত দেন।

এবারও তেমনি ভবিষ্যদ্বাণী করেছেন বেশকিছু সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তার চোখে, এবারের বিশ্বকাপে ফেবারিট রোহিত শর্মার দল ভারত।

বর্তমানে আইসিসির সব ফরম্যাটে শীর্ষ দল ভারত। দলে রয়েছে সব বড় তারকা ক্রিকেটার। এমন দলকে নিয়ে বাজি ধরা মানুষের অভাব নেই। যদিও আইসিসি টুর্নামেন্ট আসলেই কি যেন হয়ে যায় ভারতের। শিরোপার কাছে গিয়েও জিততে পারে না তারা।

Advertisement

তবে মরগান মনে করেন, এবারের ভারত দল যেকোনো দলকে হারাতে পারে। যদিও বিশ্বকাপের দল ঘোষণার পর নানা প্রশ্ন ওঠে। কারণ, অনেক তারকা ক্রিকেটারই ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবুও ভারতকে ফেবারিট মানছেন মরগান।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন, 'টুর্নামেন্ট জুড়ে চোট ভোগালেও, নিঃসন্দেহে ভারত সবচেয়ে শক্তিশালী দল। বর্তমানে দলটির শক্তি ও গভীরতা অবিশ্বাস্য।'

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক আরো বলেন,  'তাদের ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়াদের নিয়ে আমরা কথা বলছি, কারণ তারা এতটাই সামর্থ্যবান। আমার চোখে তারা ফেবারিট।'

তিনি যোগ করেন, 'কাগজে-কলমে তাদের যে সামর্থ্য, মাঠে যদি তা দেখাতে পারে, আমার মনে হয়, তারা টুর্নামেন্টের যেকোনো দলকে ভালোভাবেই হারাতে পারবে।'

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসরেই ট্রফি জিতেছিল ভারত। এরপর থেকে শিরোপা পুনরুদ্ধারের খোঁজে আছে তারা। সেই লক্ষ্যে আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!