[ খেলা ]
ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন টেন হাগ
এরিক টেন হাগ
চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ বাড়বে নাকি ছাঁটাই হবেন- এতদিন এমন শঙ্কায় ছিলেন কোচ এরিক টেন হাগ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাগের সঙ্গে আরো এক বছরের চুক্তি বাড়িয়েছে ক্লাবটি।
২০২২ সালে ইউনাইটেডে যোগ দেওয়া এই কোচের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত রেড ডেভিলদের ডাগআউটে থাকবেন টেন হাগ।
এ নিয়ে টেন হাগের ভাষ্য, ‘ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সমঝোতায় পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখি যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে অনেক উন্নতি হয়েছে, আছে দুটি ট্রফি জেতার গৌরব।’
.png)
তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার মানে পৌঁছাতে এখনও অনেক কঠোর পরিশ্রম করা বাকি। যার অর্থ ইংলিশ ও ইউরোপিয়ান ট্রফির জন্য লড়াই করা।’
উল্লেখ্য, ২০১৩ সালের পর ইউনাইটেডের কাছে এখনও লিগ শিরোপা অধরাই রয়ে গেছে। গত মৌসুমে শেষ আটে থেকে লিগ শেষ করে তারা। তবে এফএ কাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!