ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০০, ১৩ জুলাই ২০২৪
কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ফাইল ছবি

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়া থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এ লক্ষ্যে খেলতে নামবে আলবিসেলেস্তেরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মেসির চেয়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার ওপরই ফুটবলপ্রেমীদের বেশি নজর থাকবে। কারণ আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।

শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করেই চলতে হচ্ছে আর্জেন্টিনাকে। কারণ টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত দলটি। কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো আবার আর্জেন্টাইন। একসময় স্কালোনিকেও কোচিং করিয়েছেন তিনি।

Advertisement

আর্জেন্টিনা দলের নাড়িনক্ষত্র তাই লরেঞ্জোর ভালোভাবেই জানা। সে কারণেই খুব ভেবেচিন্তে শুরুর একাদশ সাজাতে হয়েছে স্কালোনিকে। এদিকে কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে একাদশও সাজিয়ে ফেলেছেন।

আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। অর্থাৎ গেল বুধবার ইস্ট রাদাফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে ১১ জন খেলেছেন, তারা ফাইনালেও খেলবেন।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনালেও নামে, তাহলে স্কালোনির কোচিং অধ্যায়ে টানা ২ ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা হবে এটি।

সর্বশেষ এমনটা দেখা গেছে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পরেই পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রথমবার স্কালোনি টানা ২ ম্যাচে একই একাদশ খেলিয়েছেন ২০২১ কোপা আমেরিকায়।

কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো।

মাঝমাঠ: রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগ: অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!