আগামী ২৯ আগস্ট মোনাকোতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে কোন গ্রুপ থাকবে না। ৩৬টি দল একটি পয়েন্ট তালিকায় থাকবে। দলগুলো ৮টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে খেলবে।
আগের ফরম্যাটে চারটি করে দল আটটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলত। তবে উয়েফার দাবি, নতুন ফরম্যাটে প্রতিযোগিতাটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে নতুন ফরম্যাটে সব দল একটি গ্রুপে থাকবে। তবে তাদের প্রতিপক্ষ আটটি ভিন্ন দল হবে।
.png)
আর তাই আটটি দলের আটটি ভিন্ন প্রতিপক্ষ খুঁজে নিতেই ড্র অনুষ্ঠিত হবে। রুপরেখা অনুযায়ী আটটি ভিন্ন প্রতিপক্ষ খুঁজে নেয়ার জন্য ড্রতে দলগুলোকে চারটি ভিন্ন পাত্রে রাখা হবে।
কোন ক্লাব কোন পাত্রে থাকবে সেটি মৌসুমের শুরুতে উয়েফা কো-এফিশিয়েন্টের ভিত্তিতে রাখা হবে। তবে ব্যতিক্রম হিসেবে থাকবে কেবল বর্তমান চ্যাম্পিয়নরা। যারা এক নম্বর পাত্রে জায়গা পাবে।
এরপর প্রতিটি দলের জন্য চারটি পাত্র থেকে দুটি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। প্রতিটি পাত্রের দুই প্রতিপক্ষের মধ্যে একটি বিপক্ষে হোম ও অন্যটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে দলগুলো।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের জন্য নতুন ফরম্যাটে ড্র-ও অনুষ্ঠিত হবে। আগে ড্রয়ের অন্য ১০০০টি বল দরকার ছিল। তবে আগামী ড্র থেকে এতগুলো বল আর লাগবে না।
একটি দল নির্বাচন করার পর সেই দলের খেলাগুলো একটি সফটওয়্যারই ঠিক করে দেবে। তবে একটি দল তার প্রতিপক্ষের নাম জানতে পারলেও সূচি সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে ৩১ আগস্ট পর্যন্ত।