ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে যে রেকর্ড লিটন-মিরাজের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ১ সেপ্টেম্বর ২০২৪
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে যে রেকর্ড লিটন-মিরাজের
জুটি গড়ার পথে লিটন ও মিরাজ

দুঃস্বপ্নের মতো শুরুর পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র ২৬ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তারা। আর সেই পথে তারা গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড!

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১১ ওভারে মাত্র ২৬ রান তুলতে ৬ উইকেট হারায় বাংলাদেশের। সেখান থেকেই প্রতিরোধ গড়লেন লিটন ও মিরাজ। না, তারা খুঁটি গেড়ে বসে থাকেননি উইকেটে। দারুণ সব শটের পসরা সাজিয়েই গড়ে ফেললেন ১৬৫ রানের জুটি। 

আর তাতেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন-মিরাজ। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটিটা যে তাদেরই। সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েছেন লিটন-মিরাজ। 

Advertisement

এর আগে ৫০ রানের কমে ৬ উইকেট খোয়ানোর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল ১১৫ রানের। সেই রেকর্ডটিও হয়েছিল পাকিস্তানে। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯ রানে প্রথম ৬ উইকেট হারায় পাকিস্তান।

এরপর সপ্তম উইকেটে ১১৫ রানের জুটি গড়েন আবদুল রাজ্জাক ও কামরান আকমল। রাজ্জাক ৪৫ রান করে বিদায় নিলে ভাঙে সেই জুটি। উইকেটকিপার ব্যাটসম্যান কামরান ফিরেছিলেন শোয়েব আখতারকে নিয়ে অষ্টম উইকেটে ৮২ রানের জুটি গড়ার পর ১১৩ রান করে। সেই ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!